ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:২৮
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

বৈষম্যমুক্ত দাউদকান্দি-মেঘনা গড়তে চাই: ড. খন্দকার মারুফ

হোসাইন মোহাম্মদ দিদার, দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি: বিএনপির নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, দাউদকান্দি-মেঘনা হবে বৈষম্যমুক্ত। সকলে সমান অধিকার নিয়ে থাকবে। এই দুই উপজেলাকে স্বপ্নময় গড়ে তুলব। এই এলাকায় অভাবনীয় উন্নয়ন করে ড. খন্দকার মোশাররফ হোসেন তিলোত্তমা উপজেলা হিসেবে গড়ে তুলেছেন। এবার বিএনপি নতুন সরকারের নেতৃত্বে তিনি অভাবনীয় উন্নয়ন করবেন।

মঙ্গলবার (১০ মার্চ) ইফতারপূর্বক আলোচনা সভায় দাউদকান্দি পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আপনারা দেখেছেন আজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ করেছেন। এই ২১ দিনে তিনি এমন কাজ করেছেন দেশের মানুষ আশ্চর্য হয়ে গেছেন।

তিনি বলেন, দাউদকান্দি এলাকায় কোনো ধরনের মাদক ব্যবসা, চাঁদাবাজ, সন্ত্রাসদের স্থান হবে না। তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনকে সক্রিয় ও কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হবে। জনগণের অর্থে পরিচালিত প্রতিটি উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ব্যক্তিস্বার্থে এসব কার্যক্রমে অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত হয়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ড. মারুফ হোসেন আরও বলেন, সংশ্লিষ্ট দায়িত্বশীলদের উদ্দেশ্যে বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কোনো অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে এলাকার উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

তিনি বলেন, সকলের ত্যাগ ও পরিশ্রমে আগামী ৫ বছরে ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে দেশ ও জনগণের স্বপ্ন পূরণ হবে। একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসাবে বাংলাদেশ বিশ্বদরবারে মাথা ঊঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ।

পৌর বিএনপির সদস্য সচিব কাউছার আলম সরকারের সঞ্চালনায় ও পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি একেএম শামসুল হক, উপজেলা বিএনপির আহবায়ক এমএ লতিফ ভূঁইয়া, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram