ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:২৫
logo
প্রকাশিত : মার্চ ১০, ২০২৬

দিনাজপুরের খানসামায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত

মাসুদ রানা, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: “দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের খানসামা উপজেলাতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা চত্ত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরর বাস্তবায়নে দিবসটি উপলক্ষে সচেতনতামূলক র‍্যালি ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জাকির হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সাখাওয়াতুল ইসলাম এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খানসামা স্টেশনের স্টেশন লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় সুধীজন।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্যোগ পরিস্থিতিতে দ্রুত প্রতিরোধ ও উদ্ধারকাজ পরিচালনার কৌশল প্রদর্শন করেন, যা উপস্থিত সবার মাঝে সচেতনতা তৈরি করে।

বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে আগাম প্রস্তুতি ও জনসচেতনতা অপরিহার্য। নিয়মিত এমন কর্মসূচি বাস্তবায়ন হলে মানুষ দুর্যোগ মোকাবিলায় আরও দক্ষ ও প্রস্তুত হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram