ঢাকা
৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৭
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

রাজবাড়ীতে অগ্নিকান্ডে পাট গুদামসহ ২১ দোকান ভস্মীভূত, ৩ ফায়ারম্যান আহত

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে সোমবার দুপুরে একটি পাটের টিনশেড গোডাউনে আগুন লেগে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মুহুর্তে পাশের আরো ২টি পাট গুদামে আগুন ধরে যায়। এতে প্রায় ৫০০ মণ পাটসহ পাশের তুলার মিল, গ্যাস সিলিন্ডার, কাপড়, মুদিখানাসহ ২১টি দোকান পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. সোহেল রানা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাটের গোডাউনের পাশে তুলার মিল থেকে আগুন ছড়িয়ে পড়েছে। আশপাশে পুকুর না থাকায় দূরের দুটি পুকুর থেকে পানি আনতে হয়েছে।

অগ্নিকান্ডের সময় ফায়ার সার্ভিসের সদস্য সোহেল রান, মাহাফুজুর রহমান ও নুর আমিন ইমন আহত হয়েছেন। তারা বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, বাজারে পাম্পের ব্যবস্থা না থাকায় ফায়ার সার্ভিসের সদস্যদের আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে, যা ক্ষতির পরিমাণ বাড়িয়েছে।

পাট ব্যবসায়ী মিলন সিকদার জানান, তার গোডাউনে ২০০ মণের বেশি পাট ছিল, যার বর্তমান বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোস্তাফিজুর রহমান বলেন, ক্ষতির পরিমাণ নিরুপণ করা হচ্ছে। ত্রাণ ও দুর্যোগ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram