ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:৪০
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

গাজীপুরের কালীগঞ্জে ঈদুল ফিতর উপলক্ষে দুঃস্থদের মাঝে চাল বিতরণ

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ ৫৮০টি পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম এর সভাপতিত্বে কালীগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ ও পৌর কার্যালয়ে এ চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোলায়মান আলম ও আশরাফী হাবিবুল্লাহ, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌরসভার ৯টি ওয়ার্ডের ৫৮০টি অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ওয়ার্ডে সরকারি সহায়তার এ চাল বিতরণ করা হবে। তবে খেয়াল রাখতে হবে প্রকৃত অসহায় ও দুঃস্থরাই যেন এ সহায়তা পায়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram