ঢাকা
৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১৩
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন

যশোর প্রতিনিধি: সারাদেশে অব্যাহত ধর্ষণ-হত্যা ও নিপীড়নের প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জনউদ্যোগ যশোর ও বাংলাদেশ মহিলা পরিষদ যশোর শাখার উদ্যোগে প্রেসক্লাব যশোরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জনউদ্যোগ যশোরের আহবায়ক নাজির আহমেদের নেতৃত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে সংগঠন দুটির দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনকারীরা যখন দেখে অপরাধ করেও পার পাওয়া যায়, তখন তাদের ভিতরে অপরাধ প্রবণতা বেড়ে যায়। ধর্ষণ ও হত্যার বিচার বছরের পর বছর ঝুলে থাকে। অপরাধীরা রাজনৈতিক ছত্রছায়ায় বা অর্থের জোরে পার পেয়ে যায়, তখন সমাজ অপরাধপ্রবণ হয়ে ওঠে। নারী নির্যাতন ও ধর্ষণকারীদের দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারলে সমাজ থেকে নারী নির্যাতন বিলোপ পাবে।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা মাহবুবুর রহমান মজনু, সুরধনীর সভাপতি হারুন অর রশিদ, হাসিনুর রহমানসহ প্রমুখ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram