ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:০৫
logo
প্রকাশিত : মার্চ ৯, ২০২৬

মোহাম্মদপুরে হাঁটতে গিয়ে ছিনতাইয়ের শিকার দুদক মহাপরিচালক, গ্রেপ্তার ২

রাজধানীর মোহাম্মদপুরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক মহাপরিচালকের ছিনতাই হওয়া দু’টি আইফোন উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তিনি দুদকের অনুসন্ধান ও তদন্ত শাখা-২ এর মহাপরিচালক হিসেবে কর্মরত।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুই ছিনতাইকারীর নাম শাহজাদা ও রুবেল ওরফে বক্সার।

রবিবার (৮ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার এবং ছিনতাই হওয়া ফোন দু’টি উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, দুদক মহাপরিচালক (অনুসন্ধান ও তদন্ত-২) মো. মোতাহার হোসেনের ছিনতাই হওয়া আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, ‎শনিবার (৭ মার্চ) রাত ১১টার দিকে মোহাম্মদপুর রেসিডেন্সিয়াল কলেজের পাশের ফুটপাতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে। জানা যায়, শনিবার রাত ১১টায় মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল কলেজের পাশে শহীদ ফারহান ফাইয়াজ চত্বর (নানক চত্বর) দিয়ে হাঁটছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী দেশীয় ধারালো অস্ত্র-শস্ত্র নিয়ে তাকে ঘেরাও করে ধরে মারধর করে। তার কাছে থাকা আইফোন ৬ প্লাস ও আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলের দুইটি মোবাইল ফোন,নগদ ১৫ হাজার টাকা ও হাতের দামী একটি ঘড়ি নিয়ে যায়।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram