ঢাকা
১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১০:৩৮
logo
প্রকাশিত : মার্চ ৮, ২০২৬

নীলফামারীর জলঢাকায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

হাফিজুর রহমান হাফিজ, জলঢাকা (নীলফামারী) প্রতিনিধি: "আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার"

এ প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

​সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে ক্যাম্পাস সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফী। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি উন্নত জাতি গঠনে নারী-পুরুষের সমান অংশগ্রহণ অপরিহার্য। বর্তমান সরকার নারীদের সুরক্ষা ও অধিকার নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিনের সভাপতিত্বে এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পূরবী রানী রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,​ উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, ​উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান,​ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাদেকুর রহমান ও পল্লী উন্নয়ন কর্মকর্তা সামজিদুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ইএসডিও (ESDO) ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশসহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ রোধ এবং সমাজে নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram