

এম এ জলিল সরকার, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: মাদক সেবন করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত এক মাদকসেবীকে কারাদন্ড ও জরিমানা করেছে। আজ রবিবার (৮ মার্চ) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৪২(১) ধারার অপরাধে ২ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৫০ টাকা করে জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।
পার্বতীপুর রেলওয়ে জিআরপি থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: জুলফিকার আলী বলেন, আজ রোববার দুপুরের দিকে রেলওয়ে ষ্টেশন এলাকা থেকে সাজেদুর রহমান সাগর (২১) কে ট্যাপেন্ডা টেবলেট ও মাদকসেবন অবস্থায় আটক করেন। আজ রোববার দুপুরে আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে দিনাজপুর জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: সাদ্দাম হোসেন। ভ্রাম্যমাণ আদালত মাদক সেবন ও বহনের অপরাধে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা জরিমানা করা হয়েছে। মাদকসেবীকে ভবিষ্যতে মাদক সেবন থেকে বিরত থাকার নির্দেশ প্রদান করেন।
