ঢাকা
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৩
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের বস্তার ভেতর থেকে ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় অভিনব কায়দায় হলুদ ও মরিচের গুড়ার বস্তার ভিতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ একজনকে আটক করেছে।

আটককৃত হচ্ছে জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত মান্নানের ছেলে মোঃ ইব্রাহিম (৫০)।

বুধবার গভীর রাতে ৫৯বিজিবির সোনামসজিদ বিওপি’র একটি চৌকস টহল দল সীমান্ত পিলার ১৭৭ হতে আনুমানিক ৮’শ গজ বাংলাদেশের অভ্যন্তরে জেলার শিবগঞ্জ থানাধীন বিনোদপুর ইউনিয়নের ছোট বিশ্বনাথপুর গ্রামস্থ লিটু মিয়ার মসলা মিলের পাশে গোয়াল ঘরে অভিযান পরিচালনা করে।

এসময় ১১টি হলুদ ও মরিচ গুড়ার বস্তাসহ সন্দেহজনক অবস্থায় ইব্রাহিমকে আটক করে। পরবর্তীতে বস্তাগুলোর মধ্য হতে ফেন্সিডিল এর বিকল্প ৭৪ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকুফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

অন্যদিকে, অপর অভিযানে সোনামসজিদ বিওপি একটি টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের একটি আমবাগানে ১০০ বোতল ভারতীয় নেশাজাতীয় ইসকুফ ডিএক্স সিরাপ আটক করতে সক্ষম হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রসঙ্গত, ৫৯বিজিবি গত ০৩ মাসে সীমান্তে অভিযান চালিয়ে ১০ জন আসামীসহ প্রায় ৪ হাজার এক’শ বোতল ফেন্সিডিলের বিকল্প এ ধরনের ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক করে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram