ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:২৭
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে পাঁচবিবিতে সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

ফারহান ইসলাম, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে ফুটপাত দখলমুক্ত রাখা, যানজট নিরসন এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সচেতনতামূলক র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়। র‍্যালিটি পাঁচবিবি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার প্রতিনিধিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা ফুটপাত দখলমুক্ত রাখা, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যানজট নিরসনে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য নির্ধারিত। তাই ফুটপাত দখলমুক্ত রাখা এবং শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সকলের দায়িত্ব।

পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম আহমেদ বলেন, পাঁচবিবি উপজেলার তিনমাথা মোড় থেকে সোনালী ব্যাংক মোড় পর্যন্ত সড়কের দুই পাশে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল, অটোরিকশা পার্কিং ও ফুটপাত দখলের কারণে সাধারণ মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। এ বিষয়ে স্থানীয়দের কাছ থেকে বারবার অভিযোগ পাওয়া যাচ্ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন, পৌরসভা কর্তৃপক্ষ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে যৌথভাবে দখলমুক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ এই সড়কে যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং পথচারীদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করা।

ইউএনও আরও বলেন, অভিযানের মাধ্যমে প্রতিটি দোকানদারকে সতর্ক করা হয়েছে যাতে দোকানের সামনে ফুটপাত দখল করে কোনো ধরনের মালামাল বা যানবাহন রাখা না হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বেলায়েত হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, উপজেলা বণিক সমিতির সভাপতি তাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ দাস বাপ্পিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram