ঢাকা
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২২
logo
প্রকাশিত : মার্চ ৫, ২০২৬

কুয়েত উপকূলে ট্যাংকারে বিস্ফোরণ

কুয়েত উপকূলে একটি ট্যাংকারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর থেকে ৩০ নটিক্যাল মাইল (প্রায় সাড়ে ৫৫.৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে একটি দুর্ঘটনার খবর পাওয়া গেছে।

নোঙর করে থাকা একটি ট্যাংকারের মাস্টার জানিয়েছেন, তিনি জাহাজের বাম পাশে একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনেছেন এবং ধোঁয়া দেখেছেন। এরপর একটি ছোট নৌকাকে ওই এলাকা ছেড়ে চলে যেতে দেখা গেছে।

ইউকেএমটিও আরও জানায়, জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরের পানিতে তেল ছড়িয়ে পড়তে দেখা গেছে, যা পরিবেশের ওপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া জাহাজটিতে পানি ঢুকে পড়েছে। তবে সব ক্রু নিরাপদ আছেন।

তথ্যসূত্র: আলজাজিরা

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram