ঢাকা
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৩:৪৮
logo
প্রকাশিত : মার্চ ৪, ২০২৬

কেরানীগঞ্জে ফসলি জমির মাটি কাটায় ১০ হাজার টাকা জরিমানা

কেরানীগঞ্জ প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জ উপজেলার মডেল থানার রুহিতপুর ইউনিয়নের মুগারচর এলাকায় বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটার দায়ে মোঃ মনির হোসেন নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আজ বুধবার (০৪ মার্চ) বিকেলে মুগারচর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভূমি প্রতিকার ও প্রতিরোধ আইন ২০২৩ অনুযায়ী এ অর্থদণ্ড আরোপ করা হয়। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উমর ফারুক-এর নির্দেশনায় অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া।

এ সময় তিনি জানান, কিছু অসাধু ব্যক্তি ব্যক্তিগত লাভের আশায় ফসলি জমির মাটি কেটে জমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা নষ্ট করছেন, যা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের ফলে শুধু জমির ক্ষতিই হয় না, বরং কৃষি উৎপাদন ব্যাহত হয় এবং পরিবেশের ভারসাম্যও বিঘ্নিত হয়। বিনা অনুমতিতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। যারা আইন অমান্য করে এ ধরনের কাজ করবেন, তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমরা সকলকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। কৃষিজমি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। কেউ যেন অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িত না হন এবং এমন কোনো তথ্য থাকলে তা দ্রুত উপজেলা প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ করছি। কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে কেরানীগঞ্জ মডেল থানাধীন সোনাকান্দা পুলিশ ফাঁড়ির একটি টিম।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram