ঢাকা
logo
প্রকাশিত : March 3, 2026

কিশোরগঞ্জে প্রতিমন্ত্রীর সাথে জেলা প্রধাণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতবিনিময় সভা অনুষ্ঠিত

শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা প্রশাসক আসলাম মোল্লার সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম এমপি।

এসময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের মাজাহারুল ইসলাম এমপি, কিশোরগঞ্জ-২ আসনের এ্যাডভোকেট মো: জালাল উদ্দীন এমপি, কিশোরগঞ্জ-৪ আসনের এডভোকেট মো: ফজলুর রহমান এমপি, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান এমপি, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এবং কিশোরগঞ্জ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গবৃন্দ। এসময় আরো উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এসময় মাননীয় প্রতিমন্ত্রী সকলের সাথে কিশোরগঞ্জ জেলার সার্বিক দিক নিয়ে আলোচনা করেন। অতঃপর মাননীয় প্রতিমন্ত্রী কিশোরগঞ্জ জেলার প্রেসক্লাব পরিদর্শন করেন, বাজার মনিটরিং করেন ও মাননীয় সরকার প্রধানের দেওয়া ফ্যামিলি কার্ড এর অন্তর্ভুক্ত পণ্যসামগ্রী অসহায় জনসাধারণের মধ্যে বিতরণ করেন এবং র‍্যাব-১৪ পরিদর্শন করেন।

সফরসূচি অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, বস্ত্র এবং পাট মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী মো: শরিফুল আলম কিশোরগঞ্জ জেলায় আগমন উপলক্ষে জেলার সার্কিট হাউজে মাননীয় প্রতিমন্ত্রীকে কিশোরগঞ্জ জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন।

পরিশেষে, কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসক আসলাম মোল্লা এবং কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন প্রতিমন্ত্রীকে বিদায় জানান।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram