

মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের ইন্দুরকানীতে সদর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ আজিজ হাওলাদার (৬০) কে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ।
সোমবার দুপুর ২ টার দিকে উপজেলার সেউতিবাড়িয়া গ্রামের তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ অনেক মানুষের টাকা আত্মাসাৎ করেছে। এছাড়া তিনি সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালের ঘনিষ্ঠ সহচর হিসেবে এলাকায় পরিচিত ছিলো। তার নামে হত্যা মামলা আছে।
এ ব্যাপারে ইন্দুরকানী থানার এসআই সাইদুর রহমান দি বাংলাদেশ টুডে'কে জানান, আজিজ হাওলাদারের বিরুদ্ধে হত্যাসহ একাধিক নাশকতার মামলা রয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
