ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ২:১১
logo
প্রকাশিত : মার্চ ২, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ৫৩ বিজিবির চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের বিশেষ টহল দল এই অভিযান চালায়।

৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাঙ্গা বিওপির টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রামে অভিযান চালায়। অভিযানে ৮টি গরু জব্দ করা হয়। অন্যদিকে, বাখেরআলী বিওপির টহল দল চরবাগডাঙ্গা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম হতে ২টি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত ভারতীয় গরুর আনুমানিক বাজার মূল্য ২২ লাখ টাকা। জব্দকৃত গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।

৫৩ বিজিবি’র অধিনায়ক আরো জানান, গত ফেব্রুয়ারিতে প্রায় ৭৫ লাখ টাকার ৩৩টি গরু ও ২টি মহিষ সীমান্ত এলাকা থেকে জব্দ করে ৫৩ বিজিবি। আরো বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ যে কোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram