ঢাকা
logo
প্রকাশিত : March 2, 2026

তিতাসে সৌদি প্রবাসীর উদ্যোগে ৫০০ পরিবারকে নগদ অর্থ ও ইফতার সামগ্রী বিতরণ

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী মো: নূরনবী সরকারের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও নিম্ন আয়ের ২শ' পরিবারের মাঝে ইফতার সামগ্রী ও ৩শ' পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামে প্রবাসীর নিজ বাড়িতে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। দানশীল নূরনবী সরকার বালুয়াকান্দি গ্রামের মৃত হাসান সরকার মেম্বারের ছেলে।

ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে, ১ লিটার তেল, ১ কেজি বুট, ১ কেজি চিনি, ১ কেজি মুড়ি, ১ কেজি বেসন, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট নুডলস ও ১ প্যাকেট ট্যাং। এছাড়া নগদ অর্থ হিসেবে প্রতিজনকে ৫০০ টাকা করে প্রদান করা হয়।

ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণের সময় উপস্থিত ছিলেন, আবু কালাম সরকার, জামাল সরকার, ইউনুস সরকার, দানু হাজী, মো: আলী, মামুন মাস্টার ও মো: মমিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এদিকে প্রবাসী নূরনবী সরকারের দেয়া ইফতার সামগ্রী ও নগদ অর্থ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন গরীব ও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা।

প্রবাসী নূরনবী সরকার বলেন, আমি প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে মানুষের পাশে থাকা চেষ্টা করেছি। আল্লাহ আমাকে অর্থ-সম্পদ দিয়েছে, আমার পরিশ্রমের অর্থ থেকে মানুষকে আমি দান-সদকা করছি। আমি চাই এলাকায় যারা ধনবান রয়েছে, তারাও যেন আমার মতো এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়ে সহযোগিতা করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram