

সোহানুর রহমান, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে খাগড়াছড়ির দীঘিনালায় তাহসীনুল কুরআন একাডেমিতে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী। সেনা জোন অধিনায়ক লে: কর্নেল মো: আল-আমিন, এসইউপি, পিএসসি এর নির্দেশনায় রবিবার (০১ মার্চ) সকালে এ সকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জোন উপ-অধিনায়ক মেজর শিহাবুন সাকিব রূশাদ, পিএসসি।
বিতরণ করা খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, লবণ, আটা, তৈল ও চা পাতা। এসময় অনুষ্ঠানে দীঘিনালা জোনের কিউএম ক্যাপ্টেন শেখ সাব্বির আহমেদ, মাদ্রাসার অধ্যক্ষ মো: এম এ জামানুল হাসান জামীল হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি মো: মাসুদ রানা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়া বাবুছড়া ও বেতছড়ি আর্মি ক্যাম্পের নেতৃত্বে শতাধিক অসহায় ও দুঃস্থদের মধ্যে প্যাকেটজাত খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেয়, যা রমজানের সামাজিক সহমর্মিতা ও মানবিক সহায়তার প্রতি তাদের সচেতনতা বৃদ্ধি করছে।
