ঢাকা
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
বিকাল ৪:১৬
logo
প্রকাশিত : মার্চ ১, ২০২৬

কয়েলের আগুনে সর্বস্বান্ত পরিবার: বাবুগঞ্জে পুড়ল বসতঘর, মারা গেল ৩ গরু ও ২১ ছাগল

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলন্দিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে প্রাণ হারিয়েছে ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল। ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৭ লাখ টাকা।

স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে মুজাম্মেল হকের বসতঘরে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েলের আগুন থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। অল্প সময়ের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে বসতঘর, রান্নাঘর ও গবাদিপশুর ঘরে।

আগুনে পরিবারের রুটিরুজির একমাত্র অবলম্বন গবাদিপশু রক্ষা পায়নি। ঘটনাস্থলেই ৩টি গরু ও অন্তত ২১টি ছাগল পুড়ে মারা যায়। এতে পরিবারটি এক রাতেই সর্বস্ব হারিয়ে চরম বিপর্যয়ের মুখে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসে জানানো হলেও গ্রামের ভেতরের রাস্তা ভাঙা ও সংকীর্ণ হওয়ায় তাদের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমা উল হুসনা জানান, অগ্নিকাণ্ডের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিক সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ঘটনার কারণ খতিয়ে দেখা হবে।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বসতঘর ও জীবিকা নির্বাহের জন্য পালন করা গবাদিপশু হারিয়ে মুজাম্মেল হকের পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।

স্থানীয় যুবক শাহরিয়ার নাফিজ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে প্রশাসন ও বিত্তবানদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram