ঢাকা
২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৩:১৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৬, ২০২৬

পীরগঞ্জে আগাছানাশক প্রয়োগে প্রতিবন্ধী কৃষকের গমক্ষেত নষ্টের অভিযোগ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পূর্বশত্রুতার জেরে বিষাক্ত আগাছানাশক ছিটিয়ে এক প্রতিবন্ধী কৃষকের এক বিঘা গমক্ষেতে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কাঞ্চন ডুমুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক আইনুল হকের অভিযোগ, ধারদেনা করে নিজের ৩১ শতক জমিতে গমের আবাদ করেছিলেন তিনি। আবাদও বেশ ভালো হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার সকালে ক্ষেতে গিয়ে দেখতে পান, সবুজ গমক্ষেত হলুদ হয়ে শুকিয়ে গেছে।

তিনি আক্ষেপ করে বলেন, "আমার তো চলার মতো অন্য কোনো পথ নেই। এই গমক্ষেতই ছিল একমাত্র আয়ের উৎস। রাতের আঁধারে কারা বিষ দিয়ে আমার সব শেষ করে দিল, আমি এর বিচার চাই।"

স্থানীয় বাসিন্দারা আহসান হাবীব জানান, ফসল নষ্ট করার মতো এমন অমানবিক কাজ মেনে নেওয়া যায় না। একজন প্রতিবন্ধী মানুষের ওপর এমন অত্যাচার অত্যন্ত দুঃখজনক। তদন্ত করে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান জানান, অভিযোগ পেলে মাঠ পর্যায়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজারুল ইসলাম জানান, ফসল নষ্টের বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে পুলিশ দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram