ঢাকা
১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

১৭ হাজার মুরগীর মৃত্যুর বিচারের দাবীতে বাসাইলে খামারীর মানববন্ধন

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে আনিশা আরশী ট্রেডার্স নামক একটি মুরগীর খামারে ১৭ হাজার মুরগীর মৃত্যুর ঘটনা ঘটেছে।উপজেলার হাবলা ইউনিয়নের বিলপাড়া বাজার সংলগ্ন ওই খামারে ভুল ঔষধ প্রয়োগে এই ঘটনা ঘটেছে বলে দাবী করে মানববন্ধন করেছেন খামারের মালিক আলমগীর হোসেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) উপজেলার বাসাইল বাসষ্ট্যান্ড চত্বরে এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে আলমগীর হোসেনের পরিবারের সদস্যরা, এলাকার খামারী, নিকট আত্মীয়, প্রতীবেশীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে আলমগীর হোসেন জানান, ৪২ দিন আগে ৫৫ হাজার মুরগী তার খামারে তোলেন। একটি শেডের মুরগী বেশি গ্রোথের জন্য ১৪ ফেব্রুয়ারী রেনেটা ফার্মা লিমিটেডের ভেটেনারী শাখার বাসাইল ও সখিপুরের দ্বায়িত্বে থাকা ডা. অদ্বৈত বর্মনের কাছে পরামর্শ চাওয়া হয়। এতে চারটি ঔষধ লিখে দিলে কোম্পানীর সংশ্লিষ্ট লোকেরা ঔষধগুলো আলমগীরের কাছে সরবরাহ করেন। ১৭ ফেব্রুয়ারী রাতে ঔষধগুলো একটি শেডের মুরগীকে প্রয়োগ করা হলে ওই রাত থেকেই মুরগী মরা শুরু হয় এবং পরের দিন সকাল পর্যন্ত ১২ হাজার মুরগী মারা যায়।

আলমগীর হোসেন বলেন, এ ঘটনা মোবাইলে ফোন করে আমি রেনেটা ফার্মার ডা.অদ্বৈত বর্মন ও বিক্রয় প্রতিনিধিকে জানাই। এতে তারা কোন ব্যবস্থা তো নেয়ই নাই আজ পর্যন্ত আমার সাথে যোগাযোগও করে নাই। তাদের অবহেলা এবং অতি মুনাফা লোভের ফলে এর পরে খামারের আরো ৫ হাজার মুরগী মারা যায়। আজ পর্যন্ত তারা খোঁজ নিতে আসেনি।

বিষয়টি ২০ ফেব্রুয়ারী টাঙ্গাইল প্রানীসম্পদ অধিদপ্তরকে অবহিত করেছি, ১৮ ফেব্রুয়ারী বাসাইল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সবকিছু স্বচক্ষে দেখে এসেছে।

আলমগীর হোসেন আরো অভিযোগ করে বলেন, রেনেটা ফার্মার ডাক্টার ও বিক্রয় প্রতিনিধির অধিক লাভ ও আমার খামারের মুরগীর প্রতি অনীহার কারণেই আজ আমি প্রায় ৩৪ লক্ষ টাকার ক্ষতির মধ্যে পড়েছি। আমি দরিদ্র মানুষ, ব্যাংক, এনজিও থেকে লোন নিয়ে আমি এই খামার করেছি।সংশ্লিষ্টরা আমাকে ক্ষতিপূরণ না দিলে আমি এনজিও, ব্যাংকের এই ঋণ আমি পরিশোধ করতে পারবো না। আমি এই মানববন্ধন থেকে রেনেটা ফার্মার ডা.অদ্বৈত বর্মন ও বিক্রয় প্রতিনিধির বিচার দাবী করছি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাকে ক্ষতিপূরণ দেবার দাবী জানাচ্ছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram