ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৭:০৩
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২৫, ২০২৬

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আগুনে পুড়ে তাওহিদুল ইসলাম (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর পশ্চিমপাড়ায় হাফেজ আবু তোরাবের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাওহিদুল ইসলাম উপজেলার কাস্তুল ইউনিয়নের ভাতশালা গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র। তাওহিদুল মঙ্গলবার তার নানার বাড়িতে বেড়াতে গেলে মধ্যরাতে গভীর ঘুমে থাকা অবস্থায় আগুন লাগলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

সূত্র জানায়, মধ্যরাতে হাফেজ আবু তোরাবের বাড়িতে আগুন লাগলে তাওহিদুল আগুনে পুড়ে গুরুতর আহত হয়। পরে তাকে জাতীয় বার্ন হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খাঁন এর তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram