ঢাকা
logo
প্রকাশিত : February 24, 2026

রাজবাড়ীতে জমি বিরোধে হামলায় কৃষকের মৃত্য, নারীসহ আহত ১৭

এম মনিরুজ্জামান, রাাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ী সদর উপজেলার বেথুলিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত এক কৃষক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ অন্তত ১৭ জন আহত হয়েছেন।

নিহত আতর শেখ (৫৫) সদর উপজেলার বেথুলিয়া গ্রামের মৃত আইনুদ্দিন শেখের ছেলে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

ঘটনার মূল ঘাতক ওই বেথুলিয়া গ্রামের জবেদ আলীর ছেলে শাহিন মিয়া (৪০) কে পুলিশ মঙ্গলবার সকালে নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে সূর্য মিয়া ও কুদ্দুস শেখের মধ্যে তিন একর খাস জমি নিয়ে বিরোধ চলছিল। এ সংক্রান্ত একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।

অভিযোগ রয়েছে, সোমবার সকালে বিরোধের জেরে সূর্য মিয়া তার সমর্থকদের নিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে প্রতিপক্ষ কুদ্দুস শেখ, খালেক শেখ ও বারেক শেখসহ তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের অন্তত ১৭ জন আহত হন।

আহতদের মধ্যে ১৫ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতর শেখ মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ থানায় দেয়া হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram