

আশরাফুল হাবিব তুষার, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনের নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য এবং এনসিপির সদস্য সচিব জনাব আখতার হোসেনের সাথে উপজেলার সর্বস্তরের মানুষের সাথে এক পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪শে ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, জুলাইযোদ্ধা, এনসিপি নেতাকর্মী, সাংবাদিক, সুশীল সমাজসহ উপজেলার সকল শ্রেণীপেশার মানুষদের সাথে এই পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ নজমুল হক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ।
অনুষ্ঠানে উপজেলার সকল দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেনকে ফুলের তোরা দিয়ে স্বাগতম ও শুভেচ্ছা জানান। প্রধান অতিথি হিসেবে উপজেলা অডিটোরিয়াম হলরুমে পৌঁছে আখতার হোসেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং এক মতবিনিময় সভায় অংশ নেন। সভায় তিনি তাঁর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করেন।
বিশেষ করে মাদকমুক্ত ও উন্নত কাউনিয়া গড়ে তোলার লক্ষ্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, উন্নয়নমূলক কর্মকাণ্ড সফলভাবে বাস্তবায়নে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন। এ সময় তার এই নতুন পথচলায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে পীরগাছা ও কাউনিয়া উপজেলার তিস্তা নদীর ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে কাউনিয়াকে অন্যতম মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

