ঢাকা
logo
প্রকাশিত : February 23, 2026

শাহ আমানতে ১৮ লাখ টাকার সিগারেট জব্দ

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর কাছ থেকে ১৮ লাখ টাকার ৯১০ কার্টুন সিগারেট জব্দ করা হয়েছে। এছাড়া ৪২৮টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিমের বড় চালান জব্দ করা হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টায় ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে এসব ক্রিম উদ্ধার করেছে এনএসআই, কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা।

তিন যাত্রী হলেন-মোহাম্মদ সোহেল, মোহাম্মদ উল্যাহ ও মোহাম্মদ সাজ্জাদ হোসেন।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল। তিনি জানান, গতকাল সকাল ৫টা ৫৫ মিনিটে আবুধাবি থেকে আসা ইউএস বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে আসা তিন যাত্রীর কাছ থেকে ৯১০ কার্টুন সিগারেট মন্ড সিগারেট ও ৪২৮ টি আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম উদ্ধার করা হয়েছে। উদ্ধার এসব সিগারেটের মূল্য ১৮ লাখ ২০ হাজার টাকা। আটক যাত্রীদেরকে বিমানবন্দর এনএসআই ও কাস্টমস শাখা কর্তৃক মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram