ঢাকা
logo
প্রকাশিত : February 22, 2026

রাজবাড়ীতে কুল চাষে সফল সাংবাদিক জাকির

এম মনিরুজ্জামান, রাজবাড়ী প্রতিনিধি: সবুজ পাতার ফাঁকে লাল টসটসে থোকায় থোকায় বড়ই লোভনীয় শোভা পাচ্ছে। রাজবাড়ীতে বেড়েছে কুল চাষ। ধান আবাদ থেকে সরে এসে অনেকই এখন আপেলকুল, বলসুন্দরী, ভারত ও কাশমেরী কুল চাষে আগ্রহী হয়ে উঠেছে।

তারা বলছেন, ধানের চেয়ে কম খরচে ডবল লাভ কুল চাষে। অর্থনৈতিক লাভের কারণে জেলায় দ্রুত বাড়ছে কুল বাগানের সংখ্যাও। আর কুলের চারা একবার লাগালে ১০/১২ বছর পর্যন্ত ফল ধরে।

ইউটিউব দেখে সাংবাদিকতার পাশাপাশি রাজবাড়ীর বালিয়াকান্দির জাকির হোসেন ২টি বড়ই বাগান করে ২বছরেই পেয়েছেন ব্যাপক সফলতা।

জেলার মধ্যে বালিয়াকান্দিতে বাগানের পর বাগানে চাষ হচ্ছে বড়ই। যেন এটি কুলের সম্রাজ্য। বছরে এই ফলের আবাদ ঘিরে রাজবাড়ীতে লেনদেন হয় প্রায় ৫ কোটি টাকা। আপেল, বলসুন্দরী, কাশমেরী ও ভারত সুন্দরী মুলত এই চার জাতের কুল চাষ হয় জেলা জুড়ে। এ বছর বড়ইয়ের পুরো মওসুমে রোজা পেচায় রসালো এই রসালো ফলের চাহিদাও বেড়েছে।

একটি গাছ থেকে চাষীরা বড়ই পায় গড়ে ৩০/৪০ কেজি। স্থানীয় চাহিদা মিটিয়েও যা বিক্রি হয় ঢাকা, রাজবাড়ী ও ফরিদপুরের আড়তেও। কুল মৌসুমী ফসল। উচু জমিতে কুল চাষের জন্য উপযোগী। তাই ওই বাগানে কুল গাছের মধ্যে শীত কালে কফি ও লাল শাক চাষ করেও চাষীরা সাড়া বছর ওইসব জমি চাষের আওতায় রাখছে। কুল তোলা শেষে এখানকার চাষীরা ডালে ডালে কলম করে চারা তৈরী করে অন্যান্যদের কাছে সুলভ মূল্যে বিক্রি করছে।

বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার রতন ঘোষ জানান, তিনি উপজেলার সব বড়ই বাগানই নিয়মিত পরিদর্শন করে চাষীদের পরামর্শ দিচ্ছেন। তিনি জানান, বিদেশী এসব কুলে তেমন রোগ বালাই ধরে না। সেচও দিতে হয় সিজনে একবার। তবে সার দিতে হয় ফুল আসার আগে ও পরে ২বার। এসব জমিতে কয়েক বছর আগেও ধান-গম চাষ হত। তবে এক বিঘা জমিতে ধান-গমে আসত ৩০/৩২ হাজার টাকা, এখন কুল চাষে লাভ হচ্ছে ২/৩ লাখ টাকার মত। খরচ কম ও বাজারে চাহিদা থাকায় এদিকেই ঝুকচ্ছেন রাজবাড়ীর কৃষকরা।

বৈদেশিক ফলের চাহিদার বিপরীতে এবং ভোক্তাদের মিটাতে আমদানি নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা বাচাতে দেশী ফলের সফলতা ও চাহিদা মিটাতে এ পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছে কৃষি বিভাগ।

জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম জানান, জেলার ৫ উপজেলায় ৫৫ হেক্টর জমিতে এবার বড়ই চাষ হয়েছে।যা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার টন বড়ই উৎপাদনের আশা। যার বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা।

তবে অধিক লাভের আশায় ধানি জমিতে কুল চাষে খাদ্য শস্য উৎপাদনে যেন নীতিবাচক প্রভাব না পরে তা নিশ্চিতের দাবি সংশ্লিষ্টদের।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram