ঢাকা
logo
প্রকাশিত : February 20, 2026

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আড়াই লাখ টাকার ঔষধ জব্দ

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ভারতীয় ঔষধ জব্দ করেছে বিজিবি। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) পৃথক দুটি অভিযানে এসব মালামাল আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, ব্যাটালিয়নের অধীন কুশখালি ও মাদরা বিওপি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। কুশখালি বিওপির একটি বিশেষ দল সীমান্ত পিলার ১২/৩ এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার শ্মশানঘাট এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

অন্যদিকে, মাদরা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩/৩ এস-এর ৯ আরবি থেকে প্রায় ২০০ গজ ভেতরে কলারোয়া উপজেলার তেতুলতলা এলাকায় অভিযান চালিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।

বিজিবি জানায়, চোরাকারবারিরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার চেষ্টা করছিল। জব্দ করা মালামালের মোট মূল্য ২ লাখ ১০ হাজার টাকা। উদ্ধার করা পণ্য সাতক্ষীরা কাস্টমস কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

সাতক্ষীরা বিজিবির উপ-পরিচালক (ভারপ্রাপ্ত অধিনায়ক) শাদমান সাকিব জানান, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram