ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2026

শপথ গ্রহণের পরই হুঙ্কার জামায়াত এমপি কামালের

মো. হারুন অর রশিদ, ডেমরা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদ্য নির্বাচিত প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন শপথ গ্রহণের পরপরই হুঙ্কার দিয়ে বলেন, ঢাকা-৫ আসনের মধ্যে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও নৈরাজ্য সৃষ্টিকারীদের স্থান হবেনা।

গত মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ডেমরার কোনাপাড়া এলাকায় বিজিত দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

কামাল হোসেন বলেন, আমি আজ এমপি হিসেবে শপথ গ্রহনের মাধ্যমে ঢাকা-৫ আসনের সকল সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছি। যে ভাবেই হোক এ দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে সকলকে সাথে নিয়ে পালন করবো ইনশাল্লাহ। আজ থেকে আমার ঢাকা-৫ আসনে কোন প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের স্থান হবে না, আমার এলাকায় এসব কিছুই চলবে না। আমরা জনগণের সমর্থনে এসেছি তাই জনগণকে সাথে নিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে যা কিছু করা দরকার তাই করা হবে, যে কোনো মূল্যে এসব অপরাধ সমাজ থেকে দূর করা হবে।

কামাল বলেন, সন্ত্রা্‌ চাঁদাবাজ ও মাদকের শিকড়সহ উপড়ে ফেলা হবে এছাড়া আমার সাথে তোলা ছবি ব্যবহার করে যদি কেউ অন্যায় কাজ করে তবে তাকে সোজা পুলিশে দিবেন। এ সময় তাকে ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত করায় এলাকার সকল শ্রেনী—পেশার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৫ (ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার একাশ) আসনে কামাল হোসেন দাঁড়িপাল্লা মার্কায় ৯৭৬৮৬ ভোট পেয়ে ৯৮৪৫ ভোটের ব্যাবধানে বিএনপির নবী উল্লাহ নবীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram