ঢাকা
logo
প্রকাশিত : February 18, 2026

গাজীপুরের কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জে থানা পুলিশ ও যৌথবাহিনীর অভিযানে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও মাদক বিক্রির নগদ ৫৬ হাজার ২২০ টাকাসহ তিন কারবারিকে আটক করা হয়েছে।

থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার গভীর রাতে কালীগঞ্জ পৌরসভার দেওপাড়া গ্রামের সেভেন রিংস সিমেন্ট ফ্যাক্টরির গেইটের সামনের রাস্তায় পুলিশ ও যৌথবাহিনীর অভিযান চালিয়ে দেওপাড়া গ্রামের কবির মিয়ার পুত্র আল আমিন (৩১), আনোয়ার হোসেনের পুত্র আবিদ হোসেন (৩১) ও আঃ বাতেনের পুত্র সিয়াম আহমেদ (২১) কে আটক করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ৩৮০ পিস ইয়াবা, ৪০ গ্রাম গাজা ও মাদক বিক্রির ৫৬ হাজার ২২০ টাকা উদ্ধার করে তাদেরকে থানায় নিয়ে আসে। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৮/২/২৬ তারিখ এসআই (নিরস্ত্র) শান্তি চন্দ্র দাস বাদি হয়ে আসামীদের বিরুদ্ধে একটি মামলা (নং ১৭) দায়ের করেন।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাকির হোসেন বলেন, ধৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। বুধবার দুপুরে আসামিদের গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram