ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মিরসরাইয়ে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে জামায়াত নেতার খামার থেকে ৪০টি ছাগল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার ১৫ নম্বর ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুরের নিজামপুর রেল স্টেশনের পূর্ব পাশের এই খামার কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে ছাগল লুটের ঘটনা ঘটে। খামার মালিক এস.এম আবু হেনা কায়সার উপজেলার ১৪ নম্বর হাইতকান্দি ইউনিয়ন জামায়াতের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক।

খামার মালিক আবু হেনা কায়সার বলেন, ‘দুই বছর পূর্বে ছাগলের খামারটি গড়ে তুলেছি। খামার দেখাশোনা করার জন্য একজন কর্মচারী নিয়োজিত আছেন। খামারে ৫ লাখ টাকা মূল্যের ছোট-বড় ৪০টি ছাগল ছিল। মঙ্গলবার রাত একটার দিকে বেশ কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে ধারালো অস্ত্রের মুখে আমার কর্মচারী নুরুল আফছারকে বেঁধে খামার থেকে ৪০টি ছাগল নিয়ে গেছে। আমি বিষয়টি মৌখিকভাবে স্থানীয় নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছি। প্রয়োজন হলে লিখিত অভিযোগ করবো।’

খামারের কর্মচারী নুরুল আফছার বলেন, ‘রাতে ছাগলের ডাকাডাকি শুনে আমি আমার থাকার রুম থেকে বের হতেই দুর্বৃত্তরা আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে চোখ-হাত-মুখ বেঁধে সব ছাগল নিয়ে গেছে। তারা আমাকে রাস্তার কিছুদূর নিয়ে ছেড়ে দিয়ে বলে তুই বাড়িতে চলে যা। এখানে আর থাকবি না। এসময় সিসিটিভি ক্যামেরা ও কয়েকটি খাদ্যের বস্তাও নিয়ে যায়।’

ছাগল লুটের বিষয়ে নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্রের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘মধ্যম ওয়াহেদপুর ইউনিয়নে এক ব্যক্তির খামার কর্মচারীকে বেঁধে কিছু ছাগল নিয়ে গেছে এমন মৌখিক অভিযোগ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram