ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ৬:৪১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৮, ২০২৬

মীর নাসির থেকে মীর হেলাল: জিয়া পরিবারের আস্থার দুই প্রজন্ম

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: বাবার দেখানো পথেই হাঁটলেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। জিয়া পরিবারের ঘনিষ্ঠ হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজীদ আংশিক) থেকে প্রথমবার নির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারেই ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মন্ত্রীসভায় স্থান পেলেন। রাজনৈতিকভাবে তিনি একটি প্রভাবশালী পরিবারের সন্তান।

মীর হেলালের জন্ম ১৯৮২ সালের ১২ আগস্ট চট্টগ্রামের হাটহাজারীর মীরেরখিল এলাকার মীর বাড়িতে। তিনি যুক্তরাজ্য থেকে এল এল বি (অনার্স), বার ভোকেশনাল কোর্স (ইউনিভার্সিটি অফ লন্ডন, যুক্তরাজ্য) ব্যারিস্টার এট ল (লিংকনস ইন, যুক্তরাজ্য) থেকে করেছেন।

আইন পেশায় যুক্ত মীর হেলাল বাংলাদেশ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত আইনজীবী। তিনি ল ফার্ম ‘দ্য লয়ার্স কাউন্সিল’-এর হেড অব চেম্বার্স হিসেবে দায়িত্ব পালন করছেন। মীর হেলালের বাবা মীর মোহাম্মদ নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিমান প্রতিমন্ত্রী ছিলেন।

তরুণ নেতা হিসেবে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি নির্বাচিত হয়ে প্রথমবারই মন্ত্রিসভায় স্থান পাওয়ায় হেলালের অনুসারী ও সাধারণ নেতা কর্মীরা বেশ উচ্ছ্বসিত। হাটহাজারীতে বইছে উৎসবের আমেজ।

বিএনপি এবার মন্ত্রিসভায় তারুণ্যকে মূল্যায়ন করবে, এমন জল্পনা ছিল সকলের মধ্যে। সেক্ষেত্রে তরুণ সংসদ সদস্যদের দলের প্রতি অবদানের পাশাপাশি শিক্ষাসহ বিভিন্ন যোগ্যতা খতিয়ে দেখা হবে, এমন ধারণা ছিল সকলের। চট্টগ্রাম থেকে আলোচনায় থাকা তরুণের মধ্যে মীর হেলালের নাম উঠে এসেছিল। সব জল্পনা-কল্পনাকে সত্য প্রমানিত করে মন্ত্রীসভায় স্থান করে নিলেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বড় ব্যবধানে জয়ী হন। হাটহাজারী উপজেলা ও বায়েজিদ আংশিক নিয়ে গঠিত এ আসনের ১৪৩টি কেন্দ্রে তিনি পান ১ লাখ ৪৮ হাজার ৯৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পান ৪৪ হাজার ভোট।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram