

মো. আনোয়ার হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের নাটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলাম আলম (৪৫) কে গতকাল ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন যাবত পুলিশ তাকে খুঁজছিল। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে সাইফুল ইসলাম আলম আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে মঙ্গলবার রাত ৮টার দিকে জেলা পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।
নবীনগর থানার ওসি রফিকুল ইসলাম গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, "যুবলীগ নেতা আলম একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে মঙ্গলবার রাতে জেলা পুলিশের সহযোগিতায় তাকে আমরা গ্রেপ্তার করি।"

