

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাদারীপুরের শিবচরে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শিবচর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় চত্বরে উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ কন্দ উৎপাদনের লক্ষ্যে প্রণোদনার কর্মসূচি এসময় উপজেলার ২৫ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি পেঁয়াজ বীজ, ২৫ কেজি ইউরিয়া সার, ২৫ কেজি ডিএপি সার, ২৫ কেজি এমওপি সার, ২৫ কেজি জীপসাম সার, ২ শ কেজি জৈব সার ও ৭ কেজি কীটনাশক বিতরণ করা হয়।
এসময় উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলিমুজ্জামান খানসহ কৃষি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

