ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৪৫
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

আশাশুনিতে চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ গ্রেফতার-২

জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জামসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাজরা ইউনিয়নে অভিযান চালিয়ে গ্রেফতার ও মালামাল উদ্ধার করা হয়।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানের নির্দেশনায় এএসআই আরিফ, এএসআই ইব্রাহিম ও এসআই ফয়সাল আহমেদ অভিযান পরিচালনাকালে খাজরা ইউনিয়নের খাজরা পূর্বপাড়ার মৃত আইজ উদ্দিন খাঁ'র ছেলে বিল্লাল হোসেন খাঁ ও তার ভাবি তৈয়েবুর খাঁ'র স্ত্রী রিমা সুলতানার বসত বাড়ির রান্না ঘর হতে ১০ লিটার চোলাই মদ, মদ তৈরিতে ব্যবহৃত ৩০ লিটার চিটাগুড় মিশ্রিত পানি ও মদ তৈরি করার পাতিল, ড্রাম জব্দ করা হয় এবং দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজুর প্রক্রিয়া চলছিল।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram