ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১১:৫৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৬, ২০২৬

কক্সবাজারে আদালতের উদ্যোগে ১৩২ কোটি টাকার জব্দ মাদক ধ্বংস

জসিম সিদ্দিকী, কক্সবাজার: নতুন বছরের শুরুতেই বিভিন্ন মামলায় জব্দ করা বিপুল পরিমাণ মাদক ধ্বংস করেছে কক্সবাজার মাদকদ্রব্য আলামত ধ্বংস কমিটি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কক্সবাজার আদালত প্রাঙ্গণে এ কার্যক্রম পরিচালিত হয়। তিনজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রকাশ্যে এসব মাদক ধ্বংস করা হয়।

ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (১) ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (২)। আদালতের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সময়ে জব্দ করা আলামত যাচাই-বাছাই শেষে বিধি মেনে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

ধ্বংস করা মাদকের মধ্যে রয়েছে—২৬ লাখ ১৫ হাজার ৩৭৬টি ইয়াবা, ১০ কেজি ৭০৯ গ্রাম আইস, ১৬৩ বোতল ফেনসিডিল, ৪৫৫ লিটার ৫০০ মিলিলিটার চোলাই মদ, ১০০ কেজি ৮৫৫ গ্রাম গাঁজা এবং ১৩ বোতল বিদেশি মদ।

এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১৩২ কোটি ৩৮ লাখ ৪ হাজার ১০০ টাকা। কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–এর নাজির মোহাম্মদ আশেক ইলাহী শাহজাহান নুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিতভাবে জব্দ আলামত ধ্বংস করা হচ্ছে। এতে আদালতের আলামতাগারে জমে থাকা ঝুঁকিপূর্ণ দ্রব্য কমার পাশাপাশি মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থানের বার্তা পৌঁছাচ্ছে সাধারণ মানুষের কাছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram