ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২১
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৫, ২০২৬

বাগেরহাট-১ আসনে ভোট পুনর্গণনার আবেদন, ফলাফল নিয়ে আপত্তি বিএনপি প্রার্থীর

মো: সাগর মল্লিক, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী) আসনের ফলাফল পুনরায় গণনার দাবি জানিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল। তিনি বাগেরহাট জেলা রিটার্নিং অফিসার বরাবর লিখিত আবেদনে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে পুনর্গণনার দাবি জানান।

রবিবার (১৫ ফেব্রুয়ারি) বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে এ আবেদন গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আবেদনে কপিল কৃষ্ণ মন্ডল উল্লেখ করেন, তিনি ৯৫ নম্বর বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর ধানের শীষ প্রতীকের বৈধ প্রার্থী ছিলেন। বিশ্বস্ত সূত্রে বিভিন্ন কেন্দ্রে ভোট গণনায় অনিয়মের তথ্য পেয়েছেন বলে দাবি করে তিনি স্বচ্ছ ও নিয়ম মেনে ভোট পুনর্গণনার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। এ বিষয়ে সরকার নির্ধারিত কোনো ফি বা নিয়ম থাকলে তা মেনে নিতে তার আপত্তি নেই বলেও আবেদনে উল্লেখ করা হয়।

এ আবেদনের সত্যতা নিশ্চিত করেছেন বিএনপির ফকিরহাট উপজেলা শাখার সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাগেরহাট-১ আসনের মোট ১৪৭টি কেন্দ্রের ফলাফল ও পোস্টাল ভোটে বিজয়ী হন মাওলানা মশিউর রহমান। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী ছিলেন। তিনি মোট ভোট পান ১ লাখ ১৬ হাজার ২৪৮ (সাধারণ ভোট ১১৪৯০১ ও পোস্টাল ভোট ১৩৪৭)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল পান মোট ১ লাখ ১৩ হাজার ২৮৩ ভোট (সাধারণ ভোট ১১২৪০২ ও পোস্টাল ভোট ৮৮১)। নির্বাচন কমিশন কর্তৃক মাওলানা মশিউর রহমানকে ২ হাজার ৯৬৫ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, আবেদনটি নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়ায় পর্যালোচনা করা হবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram