ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
দুপুর ১:২৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৫৪ বছরের ইতিহাস পাল্টাতে কাজিপুরবাসী ধানের শীষে ভোট দিয়েছে: সেলিম রেজা

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাতীয় সংসদের ৬২ সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের আংশিক) আসনে জয়ী সেলিম রেজা জানান, “আমি আগেই ভোটারদের কথা দিয়েছিলাম কাজিপুরে ৫৪ বছরের ইতিহাস পাল্টাতে ধানের শীষে ভোট দিন। তারা কথা রেখেছেন। এখন আমার দায়িত্ব হচ্ছে দলমত নির্বিশেষে সবার অংশগ্রহণে এলাকার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করা। আশা করি সে যাত্রায়ও জনগণ আমার সাথে থাকবেন।”

শুক্রবার জুমার নামাজ শেষে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে পিতার কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।

সিরাজগঞ্জ-১ আসনে স্বাধীনতার পরে এই প্রথমবার ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন সেলিম রেজা। ঘোষিত চূড়ান্ত ফলাফল অনুযায়ী ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মাওলানা শাহীনুর আলম পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৮১৫ ভোট। ভোটের ব্যবধান ৭ হাজার ৭৯৮। মোট ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভার বেসরকারি ফলাফলে এই তথ্য জানা গেছে। মোট ১৬৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিলো তিন লাখ ৮৫ হাজার। মোট ছয়জন প্রার্থী এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram