ঢাকা
logo
প্রকাশিত : February 13, 2026

নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপির নজরুল ইসলাম আজাদ বিপুল ভোটে জয়ী

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ১১৮টি ভোটকেন্দ্রের সবগুলোর ভোট গণনা শেষে বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ বিজয়ী হয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তার ঘোষিত ফলাফলে তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪৩ হাজার ২৩৭ ভোট বেশি পেয়েছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৫৯৭ জন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) নজরুল ইসলাম আজাদ পেয়েছেন পোস্টাল ভোটসহ ১ লাখ ২৪ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর অধ্যাপক ইলিয়াছ মোল্লা পেয়েছেন ৮১ হাজার ৫৪ ভোট। স্বতন্ত্র প্রার্থী বিএনপির থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ আতাউর রহমান আঙ্গুর পেয়েছেন ১৮ হাজার ৭শ’ ৪৪ ভোট। এ আসনের মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ফলাফল ঘোষণার পর নজরুল ইসলাম আজাদের সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম আজাদ বলেন, এই বিজয়কে জনগণের বিজয় হিসেবে দেখি। আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থন ছাড়া এ অর্জন সম্ভব হতো না। আমি অঙ্গীকার করছি—আপনাদের আস্থা ও বিশ্বাস রক্ষা করে সততা ও নিষ্ঠার সাথে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করে যাবো। এই বিজয় আড়াইহাজারের সাধারণ মানুষের। আমি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। সবার সহযোগিতা কামনা করছি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram