ঢাকা
logo
প্রকাশিত : February 13, 2026

রাজশাহী-৫ আসনে ধানের শীষের জয়, ব্যালটে জনরায়

মোঃ মেহেদী হাসান, পুঠিয়াঃ চব্বিশের গণঅভ্যুত্থানের চেতনা আর ব্যালট বিপ্লবের ঐতিহাসিক সন্ধিক্ষণে নতুন বাংলাদেশ গঠনের রায় দিয়েছে দেশবাসী। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার ১৮ মাস পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে তারেক রহমান–এর নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

এরই ধারাবাহিকতায় রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজশাহী জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আফিয়া আক্তার বেসরকারি ফলাফলের তথ্য নিশ্চিত করেন।

বেসরকারি চূড়ান্ত বার্তাশীট ফলাফলে দেখা যায়, পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায় ধানের শীষ প্রতীকে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল পেয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৪২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মনজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭৩ হাজার ৪৪৫ভোট।

অন্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রেজাউল করিম (ফুটবল) পেয়েছেন ৬ হাজার ৪৩২ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া) পেয়েছেন ২ হাজার ৪৯৬ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা (একতারা) পেয়েছেন ৯৩৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী রায়হান কাওসার (মোটরসাইকেল) পেয়েছেন ৪৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী রুহুল আমীন (হাতপাখা) পেয়েছেন ৬২০ ভোট।

এ আসনে ১৩৩ ভোট কেন্দ্রে মোট ভোটার ছিল ৩ লাখ ৫৩ হাজার ১৭৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৬ হাজার ৬৭০ জন, নারী ভোটার ১ লাখ ৬৪ হাজার ৪৯৯ জন এবং হিজড়া ভোটার ৫ জন।

একই দিনে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ৩৫৪টি এবং ‘না’ ভোট পড়েছে ৭৯ হাজার ১৬৮টি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram