ঢাকা
logo
প্রকাশিত : February 13, 2026

নওগাঁ-৬ আসনে এমপি নির্বাচিত হলেন বিএনপির শেখ মো. রেজাউল

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে বেসরকারিভাবে জয় লাভ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজু। ধানের শীষ প্রতীকে তিনি মোট ১ লক্ষ ৮ হাজার ৭০ ভোট পেয়ে সংসদ সদস্য (এমপি) নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র প্রার্থী খবিরুল ইসলাম। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫ হাজার ৮৮৬ ভোট। নওগাঁ-০৬ আসনে ​ভোট কেন্দ্র: ১১৫টি, সর্বমোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৪১ হাজার ৪৫৬ জন,​ প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন ৫ জন।

​গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

​বিজয় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ মো. রেজাউল ইসলাম রেজু এই জয়কে জনগণের জয় বলে অভিহিত করেছেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram