ঢাকা
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
সকাল ১০:৪২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

রাবিতে অনুষ্ঠিত হলো হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফাইনাল

আবু হেনা সাকিল, রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষার্থীদের জন্য নোবেলখ্যাত আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা হাল্ট প্রাইজ–এর ক্যাম্পাস রাউন্ডের গ্র্যান্ড ফাইনাল ৯ম বারের মতো অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এই অনুষ্ঠানটি দুপুর ২টায় শুরু হয়ে রাত ৮টায় সমাপ্ত হয়।

হাল্ট প্রাইজ একটি আন্তর্জাতিক শিক্ষার্থীভিত্তিক সামাজিক উদ্যোক্তা প্রতিযোগিতা, যা জাতিসংঘের সহযোগিতায় পরিচালিত হয় এবং বিশ্বব্যাপী “শিক্ষার্থীদের নোবেল” হিসেবে পরিচিত। এই প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা বৈশ্বিক সামাজিক সমস্যার উদ্ভাবনী ও টেকসই ব্যবসায়িক সমাধান উপস্থাপনের সুযোগ পায়।

গ্র্যান্ড ফাইনালে অংশগ্রহণকারী দলগুলোর মধ্য থেকে প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম ‘SIPSAFE’। এছাড়া প্রথম রানার্সআপ হয় টিম ‘বুনন বাজার’ এবং দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয় টিম ‘The Conquerors’।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাধারণ সম্পাদক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, হাল্ট প্রাইজের মতো আন্তর্জাতিক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বগুণ, উদ্ভাবনী চিন্তাধারা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের আয়োজন ভবিষ্যতে তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতা করে VRC Study Abroad, খান তেহেরি ঘর, REMARK, Global Heights এবং Valvoline।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram