ঢাকা
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫২
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

কিশোরগঞ্জে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন

মো. নজরুল ইসলাম, অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি: "জ্ঞানই শক্তি, আগামীর ভিত্তি" প্রতিপাদ্য নিয়ে কিশোরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের উদ্যোগে গ্রন্থাগার মিলনায়তনে এ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা, বইপাঠ, রচনা, চিত্রাংকন, উপস্থিত বক্তৃতার প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক আজিজুল হক সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রভাষক শাকিল সরকার, গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা এ.কে.এম. নাদিরুজ্জামান ও বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার সমিতি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি রুহুল আমিন।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব সভাপতি ও স্বপ্নীল গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা সাংবাদিক নজরুল ইসলাম সাগর, বাতিঘর গণগ্রন্থাগারের সভাপতি স্বপন কুমার বর্মন, মহিনন্দ ইতিহাস সংরক্ষণ পাঠাগারের সভাপতি আমিনুল হক সাদী, সুফিয়া-মান্নান গণগ্রন্থাগারের সভাপতি মোবারক হোসেন সুমন প্রমুখ।

এসময় জেলার বিভিন্ন বেসরকারি গণগ্রন্থাগারের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও অবিভাবকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram