ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৮:২৬
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ বিতরণ

সোহানুর রহমান, খাগড়াছড়ি (দীঘিনালা) প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে একটি শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বই ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে অভিভাবকদের সঙ্গে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় দীঘিনালা ইউনিয়নের বোধি প্রজ্ঞাচারিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভদন্ত প্রজ্ঞাজ্যোতি মাহাথেরো। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন এসইউপি, পিএসসি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চন্দ্ররঞ্জন চাকমা। এছাড়া অন্যান্য জনপ্রতিনিধি, দীঘিনালা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. সোহেল রানা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল আল-আমিন বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয়। শিক্ষার্থীদের স্বপ্ন হতে হবে বড় এবং সেই স্বপ্ন বাস্তবায়নে নিয়মিত অধ্যয়ন ও শৃঙ্খলা অপরিহার্য।’

অনুষ্ঠান শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি খেলাধুলার সামগ্রী হিসেবে ফুটবল, ভলিবল ও ভলিবলের নেট প্রদান করা হয়। এছাড়া বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির হাতে আর্থিক সহায়তাও তুলে দেওয়া হয়।

এ সময় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমিন বলেন, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি শিক্ষাখাতে সেনাবাহিনী ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram