ঢাকা
logo
প্রকাশিত : February 5, 2026

গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণ চেষ্টাকারীর শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালঞ্জে হাইস্কুলের শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টাকারী ল্যাব অপারেটরের শাস্তির দাবিতে আন্দোলন, বিক্ষোভ মিছিল করে প্রধান শিক্ষকের রুমে ও স্কুলগেটে তালা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ ঘটনায় শিক্ষার্থীরা ওই স্কুলের প্রধান শিক্ষক বিজয় হালদার ও ধর্ষণ চেষ্টাকারী ল্যাব অপারেটর লিমন বিশ্বাসের পদত্যাগের দাবি জানিয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার সাতপাড় গয়ালী চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

স্থানীয়রা জানায়, গত ৩ ফেব্রুয়ারি স্কুল ছুটির সময় ল্যাব অপারেটর লিমন বিশ্বাস নবম শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানি করে ধর্ষণ চেষ্টা করে। এ ঘটনাটি ওই ছাত্রী তার পরিবারকে জানালে পরিবারের লোকজন প্রধান শিক্ষকের কাছে এ ঘটনার বিচার দাবি করে। ঘটনাটি ধামাচাপা দিতে ওইদিনই প্রধান শিক্ষক লিমন বিশ্বাসের কাছ থেকে ৪ লক্ষ টাকা নেন। কিন্তু প্রধান শিক্ষক ওই টাকা বা কোন বিচার না দেওয়ায় যৌন হয়রানির শিকার ছাত্রীর পরিবার বিষয়টি এলাকাবাসীর কাছে জানালে ওই এলাকায় ও স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা বুধবার স্কুল বন্ধ থাকায় বৃহস্পতিবার স্কুলের ক্লাস বর্জন করে স্কুল কম্পাউন্ডে আন্দোলনে নামে। তারা প্রধান শিক্ষক বিজয় হালদার ও ধর্ষণ চেষ্টাকারী ল্যাব অপারেটর লিমন বিশ্বাসের বহিষ্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মিছিল শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রধান শিক্ষক বিজয় হালদারের অফিস ও স্কুলগেটে তালা লাগিয়ে দেয়।

এ ঘটনার সত্যতা জানার জন্য ওই স্কুলের ল্যাব অপারেটর লিমন বিশ্বাসের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনার সত্যতা জানতে ওই স্কুলের প্রধান শিক্ষক বিজয় হালদারকে তার ব্যবহৃত দুইটি মোবাইল নম্বরে বার বার ফোন করেও পাওয়া পাওয়া যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সেলিম তালুকদার বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি আমি শুনেছি তবে স্কুলের শিক্ষকরা আমাকে জানায়নি। এছাড়া ল্যাব অপারেটর লিমন বিশ্বাস কর্তৃক জনৈক ছাত্রী হেনস্তা বা যৌন হয়রানি বা ধর্ষণচেষ্টার বিষয়টি তারা আমাকে জানায়নি। আমি আগামী রবিবার স্কুলে গিয়ে এসব বিষয়ের সত্যতা উৎঘাটন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

স্থানীয় সাতপাড় ইউনিয়নের চেয়ারম্যান কৌশিক কীর্ত্তনীয়া বলেন, স্কুল একটি পবিত্র বিদ্যামন্দির। সেখানে যারা শিক্ষার্থীদের পাঠদান করাবে তারাই যদি ছাত্রী ধর্ষণচেষ্টা বা যৌন হয়রানি করে তাহলে ছেলেমেয়েরা পড়বে কোথায়? তিনি এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram