ঢাকা
১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৫৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৫, ২০২৬

বাঁশখালীতে সেনা অভিযানে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কালিপুর ইউনিয়নের গুনাগরি বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বাঁশখালী আর্মি ক্যাম্প থেকে পরিচালিত এ অভিযানে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে আটক করা হয়।

সেনা সূত্র জানায়, কুখ্যাত মাদক কারবারি মো. জাহাঙ্গীর আলম (৩৬) নিজ বাসভবনে অবস্থান করছেন- এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে জাহাঙ্গীর আলম কৌশলে পালিয়ে গেলেও তার বাড়িতে তল্লাশি চালিয়ে তার স্ত্রী ও ইয়াবা ব্যবসার সহযোগী পারভিন আক্তার (২৬) কে আটক করা হয়।

তল্লাশিকালে পারভিন আক্তারের হেফাজত থেকে ১ হাজার পিস ইয়াবা, ইয়াবা বিক্রির নগদ ১৩ হাজার ৩৩০ টাকা, একটি ২০ ইঞ্চি মনিটর, একটি সিসিটিভি ক্যামেরা, টিভি অ্যাডাপ্টার, ফাঁকা ও লিখিত স্ট্যাম্প, চারটি মোবাইল ফোন, চারটি সিম কার্ড এবং এক লাখ টাকার একটি চেক উদ্ধার করা হয়।

বাঁশখালী সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার বলেন, 'মাদক সমাজের জন্য একটি বড় হুমকি। মাদক নির্মূলে বাংলাদেশ সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।'

আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সেনা কর্তৃপক্ষ।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram