ঢাকা
২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৩৯
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৪, ২০২৬

শ্রীবরদী সরকারি কলেজ মাঠে নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি: শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. নুরুজ্জামান বাদলের দ্বিতীয় জানাজা শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজায় হাজারো মানুষ অংশ নিয়ে প্রিয় নেতাকে শেষ বিদায় জানান।

জানাজার সময় পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাজনৈতিক সহকর্মী, বিভিন্ন দলের নেতাকর্মী, আলেম-ওলামা ও সাধারণ মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। অনেকের চোখে ছিল অশ্রু, কণ্ঠে ছিল দোয়া—এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় কলেজ মাঠজুড়ে।

এর আগে তার প্রথম জানাজা শেরপুর পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। এছাড়া ৭:১৫ মিনিটে শ্রীবরদী পৌর স্টেডিয়াম মাঠে আরেকটি জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার শবে বরাতের রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে শ্রীবরদী উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হলে দিবাগত রাত দেড়টার দিকে স্বদেশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শ্রীবরদী-ঝিনাইগাতীসহ পুরো জেলায়। দ্বিতীয় জানাজায় মানুষের ব্যাপক উপস্থিতিই প্রমাণ করে, এলাকাবাসীর কাছে তিনি কতটা প্রিয় ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram