ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৮
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ৩, ২০২৬

আত্রাইয়ে সরকারি কর্মচারীদের ৩ দিনের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে তিন দিনব্যাপী অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা। বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে সমাপনী দিনের এই কর্মসূচি পালিত হয়।

​বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, আত্রাই উপজেলা শাখার ব্যানারে গত ১ ফেব্রুয়ারি-২০২৬ ইং তারিখ থেকে শুরু হওয়া এই অবস্থান ধর্মঘট বিক্ষোভ কর্মসূচি ৩ ফেব্রুয়ারি দুপুর ১১টায় শেষ হয়। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত এই শান্তিপূর্ণ বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন কর্মচারীরা।

সমাবেশে বক্তারা বলেন, বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে জীবনযাত্রার মান বজায় রাখতে ৯ম পে-স্কেল বাস্তবায়ন এখন সময়ের দাবি। সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত গেজেট প্রকাশ করতে হবে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়ন না করা হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কার্যালয়ের উপ-সহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. এমদাদুল হক, সহকারী প্রশাসনিক অফিসার মোঃ জিয়াউর রহমান, সিএ সঞ্জয় কুমার দও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের মো. ইসমাইল হোসেন, উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী মো. ইকরামুল, অফিস প্রধান রাঙ্গা বাবু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ক্যাশিয়ার ভানু চন্দ্র দাস প্রমুখ। কর্মসূচিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন।

​এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা উপস্থিত থেকে দাবির স্বপক্ষে একাত্মতা ঘোষণা করেন। ৩ দিনের এই কর্মসূচি শেষে কর্মচারীরা পুনরায় নিজ নিজ দাপ্তরিক কাজে যোগদান করেন, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram