ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2026

আমরা দস্যুতার রাজনীতি বন্ধ করতে এসেছি: হান্নান মাসুদ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ১১ দলীয় জোটের (শাপলা কলি প্রতীক) প্রার্থী ও এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, আমরা দস্যুতার রাজনীতি বন্ধ করতে এসেছি। আমরা হাতিয়া থেকে সন্ত্রাস, চাঁদাবাজির রাজনীতি বন্ধ করতে এসেছি। আমাদের ওপর হামলা করে, ভয় দেখিয়ে লাভ নাই। ফ্যামিলি কার্ডের কথা বলে জনগণকে ধোঁকা দিয়ে লাভ নাই। শাপলা কলির যে গণ-জোয়ার শুরু হয়েছে- তা কেউ ঠেকাতে পারবে না।

সোমবার (০২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এক বিক্ষোভ মিছিল শেষে উপজেলা শহর জিরো পয়েন্টে দাড়িয়ে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শাপলা কলি'র গণ-জোয়ারে ঈর্ষান্বিত হয়ে একটি মহল গত কয়েকদিন ধরে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। শিক্ষক মহিব্বুর রহমানসহ কয়েকজনকে ওরা কুপিয়েছে। প্রশাসন সন্ত্রাসীদের ধরছেনা।

তিনি আরও বলেন, আপনারা পাশে থাকুন, আমরা হাতিয়ার উন্নয়ন করব। প্রশাসন প্রশাসনের কাজ করুক, আর আমরা আমাদের কাজ করবো। ভোট কেন্দ্রে সকলে প্রস্তুত থাকবেন।

এসময় এডভোকেট শাহ্ মাহফুজুল হক, হাতিয়া উপজেলা জামায়াত ইসলামী সেক্রেটারী নুর উদ্দিন মেশকাত, জামায়াত সমর্থিত পৌরসভা মেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর, পৌরসভা আমীর মাওলানা তাওফিকুল ইসলামসহ ১১ দলীয় জোটের প্রায় দুই সহস্রাধিক সমর্থক উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram