ঢাকা
logo
প্রকাশিত : February 2, 2026

ক্ষমতায় এলে সাংবাদিকদের কণ্ঠরোধ করা হবে না, স্বাধীন সংবাদ পরিবেশনের নিশ্চয়তা দেবে ১১ দলীয় জোট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ১১ দলীয় জোট ক্ষমতায় এলে সাংবাদিকরা স্বাধীনভাবে ও নির্ভয়ে সংবাদ পরিবেশন করতে পারবেন বলে আশ্বাস দিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ নয়, বরং সত্য প্রকাশে আমরা পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করব। আমাদের দলে দুর্নীতির কোনো জায়গা নেই, জনগণের সেবা করাই আমাদের রাজনীতির মূল দর্শন।

সোমবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার শান্তা কমিউনিটি সেন্টারে ১১ দলীয় জোটের প্রেস ও মিডিয়া সেলের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নিজের নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরে মিজানুর রহমান মাস্টার বলেন, “আমরা ক্ষমতায় এলে এই উপজেলায় যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো হবে। স্কুল-কলেজের মানোন্নয়ন করা হবে এবং রাণীশংকৈলে একটি ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতাল স্থাপনই হবে আমাদের প্রধান অগ্রাধিকার।”

বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, বেকার ভাতা দিয়ে মানুষকে অলস করা নয়, বিনা পয়সায় কর্মসংস্থানের সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি বিদেশে জনশক্তি রপ্তানি বাড়িয়ে অর্থনীতিকে শক্তিশালী করা হবে। তিনি আরও বলেন, স্থানীয় নদীগুলো খনন করে নদীর যৌবন ফিরিয়ে আনতে হবে। এতে কৃষি, পরিবেশ ও জীবিকায় ইতিবাচক পরিবর্তন আসবে।

উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন- কেন্দ্রীয় এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিস রাণীশংকৈল উপজেলা সভাপতি আমানুল্লাহ আমান, জেলা প্রেস মিডিয়া সভাপতি শাহজালাল জুয়েল এবং পৌর আমির আব্দুল মাতিন। সভায় উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুব জামায়াত সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram