ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

নওগাঁর আত্রাইয়ে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে মাদকবিরোধী অভিযানে ৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ রায়হান কবির (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ​

রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সাহাগোলা ইউনিয়নের পশ্চিম রসুলপুর এলাকার এবাদের ইটের ভাটার পশ্চিম পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রায়হান কবির উপজেলার কাশিয়াবাড়ী পশ্চিমপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।

​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানা পুলিশের একটি দল পশ্চিম রসুলপুর এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনাবেচার সময় রায়হানকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ বিষয়ে আত্রাই থানার (ওসি) মো. আব্দুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আত্রাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাকে নওগাঁ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram