ঢাকা
২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ১২:১৪
logo
প্রকাশিত : ফেব্রুয়ারি ২, ২০২৬

চাঁদাবাজমুক্ত আধুনিক শহর গড়ে তোলার অঙ্গীকার বিএনপি প্রার্থী এম. আকবর আলীর

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনের বিএনপির দলীয় সংসদ সদস্য প্রার্থী এম আকবর আলী উল্লাপাড়াকে দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত আধুনিক শহর হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন।

সোমবার দুপুরে উল্লাপাড়া পৌরসভার মামুন হল চত্বরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

দুই বারের সাবেক সংসদ সদস্য আকবর আলী বলেন, নারীদের কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ সমাজকে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে উল্লাপাড়ায় একটি নার্সিং ইনস্টিটিউট ও একটি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীরা কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে স্বাবলম্বী হতে পারবে।

তিনি আরও জানান, তার প্রতিষ্ঠিত উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে মাস্টার্স ডিগ্রি কোর্স চালু করা হবে। চিত্তবিনোদনের জন্য শিশুপার্ক গড়ে তোলা হবে। লাইটিং, বিশুদ্ধ পানি ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলা হবে। পাশাপাশি সংখ্যালঘু সম্প্রদায়ের জান-মালের নিরাপত্তা ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।

এছাড়া শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার উপযোগী পরিবেশ তৈরির লক্ষ্যে উল্লাপাড়ায় একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান এম আকবর আলী।

উল্লাপাড়াবাসীর ন্যায্য দাবি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের জন্য তাকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন এম আকবর আলীর সহধর্মিণী লায়ন মোমেনা আলী, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক মেয়র বেলাল হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক শফিউল মোমেন শফি ও হেলাল সরকার, শহীদ জেহাদ স্মৃতি পরিষদের উপজেলা শাখার আহ্বায়ক ওবায়দুর রহমান মাহবুবসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram